• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

গাজায় খাদ্যসংকটে বাড়ছে শিশুদের অপুষ্টি, কমেছে মানবিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক
  ২১ অক্টোবর ২০২৬, ১৪:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজায় পণ্য প্রবেশে বিধিনিষেধ, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মানবিক সহায়তা কমে যাওয়ায় চরম খাদ্যসংকটে পড়েছে হাজারো পরিবার। বিশেষ করে শিশুদের পুষ্টিকর খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন অভিভাবকেরা। পরিস্থিতির অবনতি হওয়ায় শিশুদের অপুষ্টি বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসক ও মানবিক সহায়তা সংস্থার কর্মীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গাজা সিটির পশ্চিমাঞ্চলে তাঁবুতে পাঁচ মেয়েকে নিয়ে বসবাস করেন ৩০ বছর বয়সী হুদা আবু লেইলা। যুদ্ধের কারণে আহত হওয়ায় তাঁর স্বামী এখন আর কাজ করতে পারেন না। অন্যের জন্য রুটি তৈরি করে সামান্য আয় করেন হুদা। সেই আয়ে পাঁচ মেয়ের খাবারের ব্যবস্থা করাই কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য।

ইসরায়েল চলতি মাসের শুরুতে গাজায় পণ্য প্রবেশ সীমিত করার পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কয়েক মাস পর এই সপ্তাহে মেয়েদের সকালের নাশতায় শুধু চা ও রুটি দিতে হয়েছে হুদাকে। ডিম ও দুধের মতো প্রয়োজনীয় খাবার বাজারে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও দাম নাগালের বাইরে।

হুদা বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গেই এর প্রভাব টের পেয়েছি। ডিম বা দুধ পাওয়া যাচ্ছিল না। আর আমাদের কাছে বেশি করে খাবার কিনে রাখার মতো টাকাও নেই।’

কোনো দিন টিনজাত শিমের সঙ্গে স্থানীয় মসলা বা জা’তার দিয়ে খাবার খান তাঁরা। খাবারের সংকট বাড়লে চায়ে রুটি ডুবিয়ে খেয়েই দিন পার করতে হয়। এতে মেয়েদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে উদ্বিগ্ন হুদা। তাঁর বড় মেয়ে সালমার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গাজা সিটির আল-রানতিসি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসক মেয়ের পুষ্টিকর খাবারের দিকে নজর দিতে বলেছেন।

হুদার ভাষ্য, পুষ্টিকর খাবারের অভাবে তাঁর মেয়েরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। প্রায়ই মাথা ঘোরানো ও ক্লান্তিতে ভুগছে তারা।

কমেছে খাদ্যসহায়তা

গত ১৪ অক্টোবর গাজায় বাণিজ্যিক পণ্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। এতে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয়। পণ্যবাহী প্রতিটি ট্রাক গাজায় প্রবেশ করাতে ব্যবসায়ীদের ১০ হাজার ইসরায়েলি শেকেল দেওয়ার দাবি নিয়ে বিরোধের জেরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

১৯ অক্টোবর ইসরায়েল জানায়, ধীরে ধীরে বাণিজ্যিক পণ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। গাজায় ত্রাণ ও বাণিজ্যিক পণ্য প্রবেশ সমন্বয়ের দায়িত্বে থাকা ইসরায়েলি সামরিক সংস্থা কো-অর্ডিনেটর অব গভর্নমেন্ট অ্যাকটিভিটিজ ইন দ্য টেরিটরিজ (কোগাট) জানায়, ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন, হামাস ওই অর্থ দেওয়ার দাবি প্রত্যাহার করেছে। তবে হামাসের দাবি, যুদ্ধকবলিত মানুষের সহায়তার জন্য গঠিত তহবিলে এটি স্বেচ্ছায় দেওয়া অনুদান।

এদিকে অর্থের অভাবে গাজায় খাদ্যসহায়তা কমানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ১৯ অক্টোবর সংস্থাটি জানায়, সেপ্টেম্বরে যেখানে ১৬ লাখ মানুষকে সহায়তা দেওয়া হয়েছিল, অক্টোবরে তা কমিয়ে ১১ লাখে নামানো হয়েছে।

একই সঙ্গে খাদ্যসহায়তার পরিমাণও অর্ধেক করা হয়েছে। আগে পরিবারগুলোকে দুটি খাদ্যপ্যাকেট দেওয়া হলেও এখন দেওয়া হচ্ছে একটি প্যাকেট ও তুলনামূলক কম পরিমাণ গমের আটা। প্রতিদিন গরম খাবার বিতরণের সংখ্যাও আড়াই লাখ থেকে কমিয়ে দেড় লাখ করা হয়েছে।

ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, গাজার প্রায় ১৪ লাখ মানুষ—মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ—সংকটজনক বা তার চেয়েও গুরুতর মাত্রার খাদ্য অনিরাপত্তায় রয়েছে।

অপুষ্টির ঝুঁকিতে আরও বেশি শিশু

গাজায় বাস্তুচ্যুত ৪০ বছর বয়সী রাইদা সোবোহ তাঁর নয় সদস্যের পরিবারকে নিয়ে চরম খাদ্যসংকটে দিন কাটাচ্ছেন। উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে এখন গাজা সিটিতে বসবাস করছেন তিনি। পরিবারের খাবারের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় কমিউনিটি রান্নাঘর বা ‘তেক্কিয়া’র ওপর নির্ভর করতে হচ্ছে তাঁকে।

রাইদা বলেন, রান্নাঘরে খাবার থাকলে তাঁরা সেখান থেকে খাবার পান। তাঁর সন্তানদের সকালে সাধারণত চা দেওয়া হয়। দুপুরে কমিউনিটি রান্নাঘর থেকে খাবার পাওয়া গেলে তা খায়। রাতে কখনো ফালাফেল, ভাত, ডাল বা পাস্তা জোটে। তবে প্রায় আট মাস ধরে তাঁদের খাদ্যতালিকায় দুধ, মাংস, ডিম ও পনির নেই। প্রায় এক মাস আগে শেষবারের মতো সবজি কিনেছিলেন তিনি।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, সেপ্টেম্বরে গাজায় অপুষ্টির চিকিৎসার জন্য ২ হাজার ৮০০-এর বেশি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩৬০ জনের বেশি ছিল তীব্র অপুষ্টিতে আক্রান্ত। গত ১৯ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রায় তিন হাজার শিশুকে প্রতি মাসে অপুষ্টির চিকিৎসা নিতে হচ্ছে।

এ ছাড়া আগস্টে প্রকাশিত ইউনিসেফ-সমর্থিত এক পুষ্টি জরিপে দেখা গেছে, জরিপকারীদের প্রবেশাধিকার থাকা এলাকাগুলোতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ১২ দশমিক ২ শতাংশ খর্বাকৃতির সমস্যায় ভুগছে। দীর্ঘদিনের অপুষ্টি ও স্বাস্থ্যগত সমস্যার কারণে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।

গাজা সিটির শিশু বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ ডা. মোহাম্মদ বি আলরাই সতর্ক করে বলেছেন, গাজায় খাদ্য সরবরাহে দীর্ঘস্থায়ী বিধিনিষেধ শিশুদের অপুষ্টির পরিস্থিতি আরও খারাপ করতে পারে। সুষম খাবার না পাওয়ায় শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

তাঁর মতে, দুর্ভিক্ষের আগের পরিস্থিতির তুলনায় কিছুটা উন্নতি হলেও হাসপাতালগুলোতে মাঝারি ও তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশু আসছে। পাঁচ বছরের কম বয়সীদের পাশাপাশি ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে।

আলরাই জানান, কিছু শিশুর তীব্র অপুষ্টির পাশাপাশি পা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে, যা শরীরে প্রোটিনের মারাত্মক ঘাটতির সঙ্গে সম্পর্কিত। পর্যাপ্ত প্রোটিন না পেয়ে শুধু শর্করানির্ভর একটি খাবার খেয়ে দিন কাটানো পরিবারগুলোর শিশুদের মধ্যে এ সমস্যা দেখা দিচ্ছে।

তিনি বলেন, ‘সীমান্ত ক্রসিংগুলো খোলা থাকা অবস্থায়ও আমরা এমন রোগী পেয়েছি। অপুষ্টি থেকে সেরে উঠতে শিশুদের এক-দুই মাস যথেষ্ট নয়। কোনো কোনো ক্ষেত্রে তিন থেকে ছয় মাস লাগে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে অপুষ্টির রোগী আরও বাড়বে।’

রাইদা সোবোহও তাঁর সন্তানদের দুর্বল হয়ে পড়ার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, শিশুরা দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটায় এবং সামান্য কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ে। পরিবারের নির্ভরযোগ্য কোনো আয়ের উৎস নেই। তাঁরা যে এলাকায় থাকেন, সেটি আনুষ্ঠানিক শরণার্থীশিবির হিসেবে স্বীকৃত নয়। ফলে কিছু শিবিরের বাসিন্দারা যে সহায়তার কুপন ও স্বাস্থ্যবিধিসামগ্রী পান, তা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা।

আরও পড়ুন

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল, নেপথ্যে যেসব কারণ

তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতে একমত ট্রাম্প-নেতানিয়াহু

রাইদা বলেন, ‘আমি আশা করি, কেউ আমাদের সাহায্য করবে এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়াবে। যুদ্ধ শেষ হোক, পরিস্থিতির উন্নতি হোক এবং সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়া হোক, যাতে পণ্যের দাম কমে আসে।’

সূত্র: আল জাজিরা

এমএস/

  • গাজা
  • খাদ্যসংকট
এ সম্পর্কিত আরও খবর
অর্থসংকটে গাজায় খাদ্যসহায়তা এক-তৃতীয়াংশ কমাচ্ছে ডব্লিউএফপি
অর্থসংকটে গাজায় খাদ্যসহায়তা এক-তৃতীয়াংশ কমাচ্ছে ডব্লিউএফপি
পিরোজপুরে ট্রলি ব্যাগে ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
পিরোজপুরে ট্রলি ব্যাগে ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
ইরান-গাজা থেকে তুরস্ক, জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে যা যা উঠে এলো
ইরান-গাজা থেকে তুরস্ক, জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে যা যা উঠে এলো
জাতিসংঘে ট্রাম্পের দীর্ঘ ভাষণ, ইরান-গাজা-ইউক্রেন নিয়ে যেসব বার্তা দিলেন
জাতিসংঘে ট্রাম্পের দীর্ঘ ভাষণ, ইরান-গাজা-ইউক্রেন নিয়ে যেসব বার্তা দিলেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X